মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে শিক্ষাখাত অন্যতম।
শিক্ষার্থীদের শুধু জ্ঞান চর্চায় সীমাবদ্ধ না রেখে লোভ-লালসা ও দুর্নীতিমুক্ত জীবনযাপনে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষকদের গবেষণা খাতে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করে নাহিদ বলেন, শিক্ষার্থীরা যাতে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেদিকে এগিয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: