শিক্ষা

ঢাকা-রাজশাহী-চট্টগ্রামে শুরু একুশের বর্ণমেলা

একুশের বর্ণমেলা
একুশের বর্ণমেলা

বাংলা বর্ণমালা নিয়ে চলছে বর্ণিল মেলা— আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার সকালে থেকেই ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে শুরু হয়েছে একুশের বর্ণমেলা। এ উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে বাংলাভাষার মহিমা।

এ আয়োজন নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করে বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা আরো গভীর করবে- এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

নাগরদোলা, ফুচকা-চটপটি কিংম্বা বাহারী খাবার, কিছুই নেই। আছে শুধু নানা বর্ণের, নানা আকারের বর্ণ। অষ্টমবারের মতো এ আয়োজন করেছে প্রথম আলো।

অভিভাবক-শিশু কিশোরদের ব্যাপক সাড়ায়, প্রতিবারই বাড়ছে এর পরিসর। বাংলা বর্ণ পরিচয়, লেখায় হাতেখড়ি, ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস, আর বাংলাভাষার অনন্য মহিমা; নতুন প্রজন্মের মনে দাগ কাটছে এই বর্ণিল আয়োজন।

নতুন প্রজন্মের বাংলাভাষার সঙ্গে বোঝাপড়া পাকাপোক্ত করে নেওয়ার দায়িত্ব অভিভাবকদের। এ আয়োজনে তাই, নিজেদের দায়িত্বের জায়গাটা আরো গভীরতা পাচ্ছে বলে, অভিমত তাদের।

বাংলাভাষার সৌন্দর্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে, ৮ বছর ধরে প্রথম আলো আয়োজন করে আসছে বর্ণ মেলার। ঢাকার পাশাপাশি এ মেলা ছড়িয়ে গেছে আরো দুটি বিভাগীয় শহরে। একে ঘিরে অভিভাবক-শিশু কিশোরদের ব্যাপক আগ্রই প্রমাণ করে, বর্ণ মেলার সফলতা-বিফলতা।

আয়োজকদের প্রত্যাশা, বাংলাভাষা সবসময় রঙিন হয়েই থাকবে সব বয়সীদের কাছে। চিরঅম্লান হয়ে থাকবে ভাষা শহীদদের আত্মত্যাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ