শিক্ষা

ঢাবি ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি

ছাত্র সংসদ নির্বাচন
ছাত্র সংসদ নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি— বলে জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কাজ করার নতুন একটি প্লাটফর্ম তৈরি হবে।

আর শিক্ষক নেতারা বলছেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই দেশে নতুন নেতৃত্ব বেরিয়ে আসতে পারে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ডাকসু বা ছাত্র সংসদ হবে বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের একটি জায়গা। যেখানে অনায়াসে নানা সমস্যা নিয়ে যেতে পারবেন তারা।

ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে যে কোন প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এখান থেকেই বেরিয়ে এসেছেন দেশের বহু রাজনৈতিক ব্যাক্তিত্ব আর সেই সংসদ ২৬ বছর ধরে অকার্যকর।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি এবিষয়ে আলোকপাত করায়, বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও ডাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি উঠেছে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে তা থেকে উত্তরনের এক মাত্র উপায় ছাত্র সংসদ নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলার জন্য ছাত্র সংসদের বিকল্প আর নেই।

একমত ছাত্র সংগঠনের নেতারা বলেন, সংগঠনের হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ থাকলেও, ছাত্র সংসদ একটি আলাদা প্ল্যাটফর্ম। ছাত্র সংসদের নেতারা চাইলেও, শুধু দলীয় এজেন্ডায় কাজ করতে পারবে না। সব শিক্ষার্থীদের জন্যই তাদেরকো কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারাও বলছেন, দেশকে এগিয়ে নিতে হলে এখান থেকেই নতুন নেতৃত্ব বের করে আনতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে, দ্রুত ডাকসু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ