শিক্ষা

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধে বেহাল দশা সড়কে

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধে বেহাল দশা সড়কে
গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধে বেহাল দশা সড়কে

আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে বুধবারও- তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন কলেজের ছাত্রীরা।

বেলা সোয়া ১১টার দিকে কলেজের ছাত্রীরা নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করেন।

তারা সড়কে সারি করে বসে ও দাঁড়িয়ে অবরোধ সৃষ্ট করেছেন। এ দাবির পক্ষে নানা পোস্টার ও ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছয় মাস তাদের আন্দোলন স্থগিত ছিল। তবে দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুনরায় তারা আন্দোলনে নামেন।

সোমবার থেকে একই দাবিতে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে ছাত্রীরা অবস্থান নেন।

এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।

পরে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

তবে স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ