শিক্ষা

এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু ২ এপ্রিল

পরীক্ষার্থী
পরীক্ষার্থী

আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা— গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৫ হাজার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী জানান, এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে তত্বীয় পরীক্ষা হবে। দৃষ্টি প্রতিবন্ধী এবং অটিস্টিক পরীক্ষার্থীরা যথাক্রমে ২০ ও ৩০ মিনিট করে বেশি সময় পাবে। আপস.

প্রশ্ন ফাঁস ঠেকাতে কেন্দ্র প্রধান ছাড়া সকলের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তবে এ ব্যাপারে অভিবাবকদের সহযোগিতা চাইলেন নুরুল ইসলাম নাহিদ।

এবারে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি মিলে এবার নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। এ সংখ্যা গতবারের চেয়ে প্রায় ৩৫ হাজার কম।

তবে পরীক্ষার্থী কমলেও, গতবারের চেয়ে এবার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪৫টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ