সাভারে সন্ত্রাসীদের গুলিতে বেসরকারি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত নিহতের ঘটনার জের ধরে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বাপ্পিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ক্যাম্পাসের মূল ফটকে বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলে নির্দিষ্ট সময়ে হল ছেড়ে যায় ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, সোমবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় ৭ জন গুলিবিদ্ধসহ আহত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে গেলে সিফাত নামে এক শিক্ষার্থীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।