শিক্ষা

কওমী শিক্ষা বোর্ডের দাওরা-এ-হাদীস পরীক্ষা ১৫-২৫ মে পর্যন্ত

পরীক্ষা
পরীক্ষা

আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে কওমী শিক্ষা বোর্ডের দাওরা-এ-হাদীস পরীক্ষা। সরকারিভাবে এ শিক্ষাকে স্নাতক্তোর সমমর্যাদা দেয়ার পর কওমী বোর্ডের এটাই প্রথম পরীক্ষা।

বোর্ড সদস্যরা বলেন, এক হাজারের বেশি মাদ্রাসা থেকে এবার কতোজন শিক্ষার্থী দাওরা-এ-হাদীস পরীক্ষায় অংশ নিচ্ছেন, তা রেজিষ্ট্রেশন শেষে ৩০ এপ্রিলের পরে জানা যাবে।

৬টি বোর্ডের প্রধানদের নিয়ে বৈঠকে বসেন কওমী মাদ্রাসার প্রধানরা। দাওরা-এ-হাদীসকে স্নাতকোত্তর সমমর্যাদা দেয়ার পর এটাই সব বোর্ডের প্রধানদের প্রথম বৈঠক। এ সময় মাদ্রাসার পরীক্ষা গ্রহণ ও বোর্ডের পরবর্তী কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কওমী মাদ্রাসা বোর্ডের সদস্যরা বলেন, সব কওমী বোর্ডের পরীক্ষা একই সঙ্গে গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের জন্য একটি উপ কমিটিও গঠন করার কথা জানান তারা।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, রেজিষ্ট্রেশনের পর জানা যাবে এবার দাওরা-এ-হাদিস পরীক্ষায় কত সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আর শুধু ঢাকায়, নাকি অন্যান্য স্থানেও এ পরীক্ষা নেওয়া হবে, তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি বোর্ড কর্তৃপক্ষ।

৬টি কওমী বোর্ডের কার্যক্রমকে সমন্বতি করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ