শিক্ষা

এবার খাতা দেখার ক্ষেত্রে গাফলতি ছিল না: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় বিস্মিত নন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাঁস না হওয়া, পরীক্ষা কেন্দ্রে কঠোর তদারকি আর উত্তরপত্র মূল্যায়ণে শিক্ষকদের সতর্কতার কারণেই পাসের হার কমেছে— উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের অংশ হিসেবে পরীক্ষা পদ্ধতিতেও সংস্কার আনা হচ্ছে। যার প্রভাবে ফলাফলে কিছুটা তারতম্য হলেও, ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর আটটি সাধারণ বোর্ড , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবছর ১৭ লাখ ৮১ হাজার ৯৬২জন। এদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। যা গত বছরের চেয়ে ২০ হাজার ৮৮৩ জন কম।

এদিকে, জিপিএ-৫ এর সংখ্যাও গত বছরের চেয়ে ৫ হাজার কম। আর গত বছরের ৪ হাজার ৭৩৪টি শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও এবার কমে ২ হাজার ২৬৬তে নেমে এসেছে। সেই সঙ্গে কোন শিক্ষার্থীই পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩টি থেকে পৌঁছেছে ৯৩টিতে।

শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

গত আট বছরে সময়মত পরীক্ষা নেয়া, ফল প্রকাশ, ভর্তি, বই বিতরন করে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের পাশাপাশি শৃংখলা ফিরিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে বলে মন্ত্রী দাবি করে বলেন, পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এর প্রভাবও ফলাফলে পড়েছে।

ফলাফল বিবেচনায় ৮টি শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম।

শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়া আর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার কারণ কি তাও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিক্ষা মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ