শিক্ষা

এবারের এসএসসি-সমমান পরীক্ষায় কমেছে পাশের হার-জিপিএ ৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গতবছরের চেয়ে পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা উভয়ই কমেছে। এবার পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। যা গত বছরের চেয়ে ৭ দশিক ৯৪ শতাংশ কম। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

গতবারের চেয়ে এই সংখ্যা কমেছে ৫ হাজার। পাসের হারে ছেলেদের মেয়েরা এবারো এগিয়ে। বোর্ডভিত্তিক ফলাফলে এবারো ঢাকাকে টপকে প্রথম স্থানে ধরে রেখেছে রাজশাহী বোর্ড। পরীক্ষায় ভালো ফলে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

বিগত কয়েক বছরে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি পাশের হার বাড়ায়ও ধারাবাহিকতা অব্যাহত ছিল।

গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। গড় পাশের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ।

২০১৫ সালে অংশ নেয় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। পাশের হার ছিল ৮৭ দশমিক ০৪ জন। ২০১৪ সালে অংশ নেয় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ৭ লাখ ৪৪৮৯১ জন। পাশের হার ছিল ৭৪ দশমিক তিন শূন্য।

দশ বোর্ডে এবার ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। যা গত বছরের চেয়ে পাশের হার কমেছে ৭ দশমিক ৯৪ শতাংশ।

এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবারের চেয়ে এই সংখ্যা কমেছে পাঁচ হাজার।

পাসের ক্ষেত্রে বরাবরের মতো এবারও মেয়েরা এগিয়ে । ৭৯ দশমিক ৯৩ শতাংশ ছাত্রের বিপরীতে ৮০ দশমিক ৭৮ শতাংশ ছাত্রী মাধ্যমিকে পাশ করেছে।

সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে প্রথম অবস্থানে রয়েছে রাজশাহী। তবে জিপিএ ৫ এ শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। সব চেয়ে কম পাশ করেছে কুমিল্লা বোর্ডে ৫৯ দশমিক শূন্য ১ শতাংশ। এছাড়া সিলেটে পাশের হার ৪ দশমিক ৫১ শতাংশ কমলেও জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে ৩৯৭ টি।

এদিকে এবার একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯৩ যা গতবারের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪০ টিতে।

প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেয়ার পর বৃহস্পতিবার দুপুরে স্কুলগুলো থেকে একযোগে ফল প্রকাশ করা হয়। ফল পাওয়া মাত্রই আনন্দ-উচ্ছাসে ফেটে পড়ে ভালো ফলাফল করা স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।

এদিকে যারা সাফল্যের সঙ্গে পাস করেছেন তাদের মুখে শোনা গেল ভবিষ্যতের স্বপ্ন। সন্তানের সাফল্যে খুশি ছড়িয়ে অভিবাবকরা।

শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই ভালো ফলাফলের কারণ বলে জানালেন শিক্ষকরা।

এদিকে, রাজধানীসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। যা গত বছরের চেয়ে অনেক কম। এবছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৮৮ জন। বিভাগের ছয় জেলার মধ্যে ঝালকাঠির পাসের হার রয়েছে শীর্ষস্থানে। এখানে ৮৭৮৫ জনের মধ্যে পাস করেছে ৭২৭২ জন শিক্ষার্থী।

এ শিক্ষাবোর্ডের ১৪১৪টি প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল ও ভোলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আপরদিকে ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ০৩। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। যশোর শিক্ষাবোর্ডে গতবছরের তুলনায় পাশের হার কমে দাঁড়িয়েছে ৮০ দশমিক ০৪ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও।

দিনাজপুরে এবছর পাশের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া, রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৭০ শতাংশে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ