শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৯ মে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেনিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৯ মে থেকে ২৬ মে পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ৫ জুন। ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস। অন লাইনের পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে।

এছাড়া উপবৃত্তি দুর্নীতি কমাতে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও টেলিটক কোম্পানীর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শিক্ষামন্ত্রণালয়।

টানা তৃতীয়বারের মতো এবারও একাদশ শ্রেনিতে ভর্তির জন্য অনলাইন এবং টেলিটক মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির আবেদন করতে হবে।শিক্ষামন্ত্রণালয় থেকে জারি করা ভর্তি নীতিমালায় জানানো হয়েছে অনলাইনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রম দিয়ে আবেদন করতে হবে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী তার কলেজ ঠিক হবে।

ভর্তির জন্য মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ হবে ৫ জুন। প্রথমবার সুযোগ না পেলে আরও দুইবার ফি ছাড়া আবেদন করা যাবে। মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০ ও ২২ জুন এবং ঈদের ছুটির পরে ২৮ থেকে ২৯ জুন একাদশ শ্রেনিতে ভর্তি হতে হবে।

এদিকে, রোববার সকালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও টেলিটকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে দুই লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হবে, যারা মোবাইল ফোনে মেসেজ এর মাধ্যমে টাকা তুলতে পারবে। এর ফলে এই প্রকল্পে দুর্নীতি কমবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

আর বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রি তারানা হালিম বলেন, এতে টেলিটকের গ্রাহক বাড়বে। টেলিটককে ঢেলে সাজানোর পরিকল্নার কথা উল্লেখ করে তিনি বলেন, নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি এর সেবাও বাড়ানো হচ্ছে।

দেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা পাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ