'উদ্ভাবন ও উন্নয়নের উচ্চ শিক্ষা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি দিবস।
শনিবার প্রতিষ্ঠা বাষিকীতে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী নানা আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
একাডেমিক শিক্ষার পাশাপাশি উন্নত চরিত্রের মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালের ১ জুলাই। বাহান্নর ভাষা আন্দোলন, ঊনষত্তরের গণঅভ্যূত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অগ্রগ্রামী।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হল সমূহের পতাকা উত্তোলন, পায়রা উড়নো এবং কেক কাটার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গরিমায় গর্বিত শিক্ষার্থীরাও।
অনুষ্ঠান শেষে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রদর্শিত হয় দুর্লভ পান্ডুলিপির।