শিক্ষা

৬৫ বছরে পদার্পণ করল রাবি

গৌরবের ৬৪ বছর পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদার্পণ করেছে ৬৫ বছরে
গৌরবের ৬৪ বছর পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদার্পণ করেছে ৬৫ বছরে

গৌরবের ৬৪ বছর পেরিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদার্পণ করেছে ৬৫ বছরে।

শুরুর ইসিতাস:

১৯৫৩ সালের ৬ জুলাই অধ্যাপক ইতরাৎ হোসেন জুবেরীকে উপাচার্য করে কার্যক্রম শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। শুরুতে সাতটি বিভাগে ১৫৬ জন ছাত্র ও পাঁচ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগ এবং পাঁচটি ইনস্টিটিউটে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

আজ সকালে কর্মসূচি:

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।

পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এছাড়া বৃক্ষরোপণ এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক এম সাইদুর রহমান খান।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শোভাযাত্রায় অংশ নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলোও আলাদা আলাদাভাবে শোভাযাত্রায় অংশ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ