শিক্ষা

আইসিটির শিক্ষার্থীরা ৩৮তম বিসিএসে প্রভাষক পরীক্ষায় অংশ নিতে পারবেন

আইসিটির শিক্ষার্থীরা ৩৮তম বিসিএসে প্রভাষক পরীক্ষায় অংশ নিতে পারবেন
আইসিটির শিক্ষার্থীরা ৩৮তম বিসিএসে প্রভাষক পরীক্ষায় অংশ নিতে পারবেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সব বিষয়ের শিক্ষার্থীরা ৩৮তম বিসিএসে প্রভাষক পদের পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যপক ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেন।

গত ২০জুন ৩৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এতে সরকারি কলেজের প্রভাষক পদে আইসিটির মাত্র তিনটি বিষয়ের শিক্ষার্থীদের অংশ নিতে পারবেন বলে উল্লেখ করা হয়। কিন্তু এ তিনটি বিষয়ের বাইরেও আইসিটিতে আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত বলে দাবি করেন শিক্ষর্থীরা। পরীক্ষা দেয়ার সুযোগ না থাকায় এসব বিষয়ের শিক্ষার্থীরা বিপাকে পড়েন।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (১০ জুলাই) সকাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ের শিক্ষার্থীরাই কেবল কলেজের প্রভাষক পদে আবেদন করতে পারতেন। কিন্তু আইসিটির সঙ্গে সংশ্লিষ্ট বাকি বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারছিলেন না। কিন্তু নতুন ঘোষণার পর কমপক্ষে চারটি বিষয়ের শিক্ষার্থীরা এই বিসিএসে আবেদন করতে পারবেন।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সাদিক বলেন, কাউকেই বঞ্চিত করতে চাই না যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের কাছে আগে আপডেট তথ্য ছিল না ফলে এগুলো যুক্ত করা হয়নি। তবে তারা এখন আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিয়মগুলো আমরা কিছুক্ষেণর মধ্যেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবো।

উল্লেখ্য, আইসিটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ