শিক্ষা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

এবার সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ১ লাখ ৫৫ হাজার ৫৭৭জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে নারী শিক্ষার্থী ১৬ হাজার ৩০৩ জন এবং পুরুষ ১ লাখ ৩৯ হাজার ২৭৪জন।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এরজন্য যোগ্য প্রশিক্ষকেরও দরকার রয়েছে আর শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এই খাতে অনলাইনে ভর্তির ব্যবস্থা করায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী বলেন, এবার ১১৪টি প্রতিষ্ঠানের দেড় লাখেরও বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ