শিক্ষা

নকলপ্রবণতা থেকে বের হতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ।

পরীক্ষায় নকলপ্রবণতা কমাতে শিক্ষক ও অভিবাবকদের নিরুৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নকল করে জিপিএ-৫ পাওয়া সম্ভব হলেও ভবিষ্যতে উন্নয়ন সম্ভব নয়।

মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে সামাজিক, অর্থনৈতিক বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই বলেও জানান মন্ত্রী।

এবছর এ ট্রাস্ট্রের মাধ্যমে দুই লাখ ৫৪ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ কোটি ৩৫ হাজার ৮৬০ টাকা বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ