শিক্ষা

মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে আমরন অনশনে শিক্ষার্থীরা

মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে আমরন অনশনে শিক্ষার্থীরা
মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে আমরন অনশনে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের দাবিতে চার জন শিক্ষার্থী আমরন অনশনে বসেছেন।

দ্বিতীয় দিনে রোববার সকাল থেকে জাবির শহীদ মিনার চত্বরে এই অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

গতকাল বিকেল থেকে আমরন অনশন শুরু করেন তারা।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার দুপুরে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।

এর আগে গত ২৬ মে ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘাতক চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে পরদিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

পুলিশ অবরোধকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে তারা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ