আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে সোমবার ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে খালেদ আহমদ লিটু নামে দলের এককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১জন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ছাত্রলীগ নেতা পল্লব এবং পাভেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুগ্রুপের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
এতে ছাত্রলীগ কর্মী লিটুসহ ১২ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা লিটুকে মৃত ঘোষণা করেন। লিটুর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: