রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায়১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া নিয়ন্ত্রিত শহীদ মুখতার ইলাহি হল থেকে সাধারণ সম্পাদক নোবেল শেখের সমর্থকরা এক ছাত্রলীগ কর্মীকে জোড় করে হলে উঠিয়ে দিতে যায়।
এতে তুষার সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। ভাঙচুর করা হয় বেশ কিছু কক্ষের দরজা-জানালা ও আসবাবপত্র।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: