শিক্ষা

এইচএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে

এইচএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে
এইচএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে কমেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, সারাদেশে এ বছর সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে।

সকালে গণভবনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার গড় পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ