শিক্ষা

জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ শিক্ষার্থীদের

 জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ শিক্ষার্থীদের
জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ শিক্ষার্থীদের

উপাচার্য ভবন ভাঙচুরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের-জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলা প্রত্যাহার না করায় প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে ৩য় দিনেও ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’-এ ব্যানারে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে, প্রশাসন অবরোধের প্রথম ও ২য় দিনে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিলেও এ বিষয়ে কোনো কথা হয়নি।

আজ সকাল সাড়ে ৮টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করেছেন তারা।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান নাদিম বলেন, গত ১৫ জুলাই ছাত্ররা মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে গেলে প্রশাসন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে আশ্বাস দেয়। কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো উদ্যোগ নেই। মামলা প্রত্যাহার বিষয়ে কোনো সুরাহা হওয়ার আগ পর্যন্ত এ অবরোধ চলবে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

প্রসঙ্গত: গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর উপাচার্য ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। গ্রেপ্তার করা হয় ৪২ শিক্ষার্থী পরে তারা জামিন ছাড়া পায়।

এ মাসের ১৫ জুলাই মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে করেন আট শিক্ষার্থী। ওই সময়ের তৃতীয় দিনে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়ে অনশন ভাঙান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ