শিক্ষা

সুফিয়া কামাল হলে ছাত্রীদের সালোয়ারের ওপর গেঞ্জিতে নিষেধাজ্ঞা

 সুফিয়া কামাল হল
সুফিয়া কামাল হল

হলের ভেতর দিন বা রাত হোক কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে।

নোটিশে পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না। কেউ যদি তা করেন তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধিমোতাবেক ব্যবস্থা নেবে।

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কাছে প্রায় সাত একর জায়গার ওপর এ হলের যাত্রা শুরু হয়। আবাসিক ছাত্রীরা হলে ঢোকেন ২০১৩ সালে। বর্তমানে হলের আবাসিক ছাত্রীসংখ্যা দুই হাজার এবং অনাবাসিক ছাত্রীসংখ্যা ৩ হাজার ৩০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলটি উদ্বোধন করেন। আর নারীর ক্ষমতায়ন এবং নারীর সমতা প্রতিষ্ঠায় সারা জীবন কাজ করা কবি সুফিয়া কামালের নামে হলটির নামকরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই হলে গিয়ে প্রভোস্ট সাবিতা রেজওয়ানা রহমানকে পাওয়া যায়নি। হলের কার্যালয়ের অন্য কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

হলের ছাত্রীদের মধ্যে ওই নোটিশের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

কেউ কেউ বলেন, হলের কিছু ছাত্রী দৃষ্টিকটু পোশাক পরিধান করে থাকেন তাদের জন্য এ ধরনের নোটিশ দেয়া হয়েছে তবে অনেকেই এর বিরোধিতা করছেন।

ফেসইবুকে নোটিশের একটি কপি পোস্ট করে ওই হলের সাবেক এক শিক্ষার্থী লিখেন, একটা হলে অবস্থানরত ছাত্রী কোন পোশাক পড়বেন তা হল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে কেন?

নাম প্রকাশ না করার শর্তে হলের এক ছাত্রী বলেন, যেকোনো আবাসস্থলে কোনটা শালীন পোশাক আর কোনটা অশালীন পোশাক, সেই মানদণ্ড কোনো ব্যক্তিপ্রতিষ্ঠান নির্ধারণ করে দিতে পারে না। শিক্ষার্থীরা হলের ভেতরে যে পোশাক স্বস্তিদায়ক মনে করেন, সেটাই পরে থাকেন। এ ধরনের নিয়ম কার্যকর করা হলে তা যেকোনো প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দুঃখজনক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ