প্রতিবারের মতো এবারও পহেলা নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও সমমানের পরীক্ষা।
সোমবার সকালে সচিবালয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঈদের ছুটির পর সকালে সচিবালয়ে মন্ত্রণায়লের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, প্রতিবারের মতো এবারও পহেলা জানুয়ারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হবে।
মন্ত্রী আরো বলেন, বই বিতরণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী বছরের মধ্যে উচ্চ বিদ্যালয়ে, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরো নতুন সাড়ে ১৯ হাজার ভবন নির্মাণ করা হবে।
সকল প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে হবে এবং দ্রুততার সঙ্গে শেষ করতে হবে বলে জানান তিনি।