ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে বর্তমান উপ উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: