ঢাকসু, বাকসুসহ সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয়কেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই।
নিজ নিজ বিশ্ববিদ্যালয়ই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করতে হবে তবে, নির্বাচনের সময় যেকোনো বিশ্ববিদ্যালয়ই কোনো সহযোগিতা চাইলে মন্ত্রণালয় তা দিবে বলেও এসময় জানান নাহিদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: