দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত উপাচার্যের পদত্যাগ ও সাবেক ভিসির দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে তারা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার এ এম এম শামীম শামসুর রহমানের বিরুদ্ধে নিজেকে রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় দিয়ে নানা অনিয়ম দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর আন্দোলন শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহিতুল আলমের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা।
এদিকে, উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশ।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
গতকাল থেকে এ কর্মসূচি শুরু করেছেন শিক্ষকদের একাংশ। আন্দোলনের মুখে আজও- মঙ্গলবার কার্যালয়ে বসেননি উপাচার্য ডক্টর আলী আশরাফ।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।