শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহিত উল আলম ও বর্তমানে উপাচার্যের দায়িত্বে থাকা ট্রেজারার এএমএম শামসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষক, শিক্ষার্থী,কর্মচারীরা।

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহিত উল আলমের বিরুদ্ধে গত ৩০ আগস্ট ময়মনসিংহের একটি আদালতে ৫ কোটি ১২ লাখ টাকার দুর্নীতির মামলা করেন ময়মনসিংহ প্রাইম সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ নুরুল বাকী খান। এরপর থেকেই একে একে বেরিয়ে আসতে থাকে দুর্নীতির আরো নানা অভিযোগ।

গত ১২ আগস্ট তার মেয়াদ শেষ হলে ট্রেজারার এএমএম শামসুর রহমান ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পান।

নিয়োগ বাণিজ্য, বিভিন্ন দপ্তরে রদবদলসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও— এ নিয়ে ক্যাম্পাসে দেখা দিয়েছে উত্তেজনা।

ঘুষ হিসেবে টাকা নিয়ে চাকরি না দেয়ায় অভিযোগও উঠেছে দায়িত্বপ্রাপ্ত ভিসির বিরুদ্ধে। এবিষয়ে যোগাযোগ করলে হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

চাকরি প্রার্থী তারেকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ভিসির ফোনালাপ উঠে আমে অনেক কথা।

এদিকে, ভারপ্রাপ্ত উপাচার্য সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে নিজের দুর্নীতির কথা স্বীকারও করেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা।

এ বিষয়ে শামসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনি ঢাকা রয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির।

উপাচার্যের পদে সৎ ও যোগ্য কাউকে দায়িত্ব দেয়ার দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ