এ সপ্তাহেই হচ্ছে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল।
আর ৩৮তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিও আগামী নভেম্বরের শেষ দিকে হতে পারে।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলের কাজ অনেকটাই গোছানো হয়ে গেছে আশা করি এই সপ্তাহের মধ্যেই ফলাফল দিতে পারবো।
এই ফলাফলের মাধ্যমে মৌখিক পরীক্ষার অংশ নেয়া পরীক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে।
৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা হয় এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এ বিসিএস পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।