শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে কোচিং বাণিজ্য বন্ধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
মঙ্গলবার সকালে রাজধানীতে শিশু অধিকার ফোরামের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গ্রামাঞ্চলের শিশুরা শহরের শিশুদের চেয়ে শিক্ষার বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে রিয়াজুল হক বলেন, এ বৈষম্য দূর করতে হবে।
তিনি আরো জানান, শতভাগ সরকারি হওয়া সত্ত্বেও প্রাথমিক স্কুলের শিক্ষকদের কেউ কেউ ঠিক মতো ক্লাসে আসেন না এতে গ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা জানান দিতে হলে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা যথাযথভাবে রপ্ত করতে হবে বলেও এ সময় জানান মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: