৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন।
পাবলিক সার্ভিস কমিশনের -পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিশেষ সভা হয়েছে এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, লিখিত পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা।
৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়। এতে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করে।