শিক্ষা

৩৭তমর মৌখিক ২৯ নভেম্বর ও ৩৮তমর প্রিলি. ২৯ ডিসেম্বর

৩৭তমর মৌখিক ২৯ নভেম্বর ও ৩৮তমর প্রিলি. ২৯ ডিসেম্বর
৩৭তমর মৌখিক ২৯ নভেম্বর ও ৩৮তমর প্রিলি. ২৯ ডিসেম্বর

৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা এ মাসের ২৯ নভেম্বর শুরু হবে আর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এছাড়া ৩৯তম বিসিএসের জন বিধিমালার সংশোধনের জন্য জন প্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠানোও কথা হয়েছে জানান পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে এজন্য এ সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বিসিএসের ৩টি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এই তিনটি সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান বলেন, আমরা একাধিক বিসিএস নিয়ে কাজ করছি যেন গড়ে সময় কম লাগে।

তিনি আরো বলেন, আগামী ২১ ডিসেম্বর ৩৮তম প্রিলিমিনারির পরীক্ষা নিতে কিন্তু ওই দিন রংপুর সিটি করপোরেশনের নির্বাচন থাকায় নেয়া সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরের শেষ দিকে এ পরীক্ষা হতে পারে।

৩৭তম বিসিএস:

গত ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।

৩৮তম বিসিএস:

এ বিসিএসের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। গত ১০ আগস্ট এ বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এ বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। ডিসেম্বরের ২৯ তারিখে প্রিলিমিনারি পরীক্ষা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

৩৯তম বিসিএস:

স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারি সার্জন আর ২৫০ জন সহকারি ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে এ বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ