গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নকল করার অভিযোগে ৭ পরীক্ষার্থীকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটের ভর্তি পরক্ষী অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারের মাধ্যমে নকল করার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলরুম থেকে ৭ পরীক্ষার্থীকে আটক করেন কর্তব্যরত শিক্ষাকরা।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত প্রত্যেক পরীক্ষার্থীকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: