শিক্ষা

পাবলিক পরীক্ষা থেকে বিষয় কমানোর পরামর্শ শিক্ষাবিদদের

শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে গঠিত কমিটির এক সভা
শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে গঠিত কমিটির এক সভা

পাঠ্যবইয়ের পাশাপাশি পাবলিক পরীক্ষা থেকে বিষয় কমানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা—জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ের বইগুলো আরও সহজ ও সুখপাঠ্য করে তৈরি করতে হবে বলেও জানান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও জাফর ইকবাল।

এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, কিছু কিছু শিক্ষকদের নৈতিকতার অভাবেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এটি বন্ধে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে গঠিত কমিটির এক সভায় এসব কথা ওঠে আসে।

দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পরামর্শ প্রদানের জন্য গঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাবিদরা প্রাথমিক স্তরের বইগুলোকে আরো সহজপাঠ্য করার পরামর্শ দেন।

জাফর ইকবাল বলেন, শিশুদের মনোযোগ আকর্ষণ উপযোগী করে বইগুলো তৈরি করতে হবে— কমাতে হবে পাঠ্য বইয়ের সংখ্যা।

শিক্ষাবিদ এম এম আকাশ, অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন, শিক্ষকের নৈতিকতাবোধ থাকলে কখনোই প্রশ্নপত্র ফাঁস সম্ভব নয়— আর এ জন্য নৈতিকতাবোধ সম্পন্ন শিক্ষক গড়ে তুলতে হবে।

পরে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁস বন্ধে নানা কার্যক্রম চালানো হচ্ছে।

নতুনভাবে পরিমার্জন আর বিষয়বস্তুর উন্নত করে আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে নতুন ১২টি বইয়ে পাঠ্যদান শুরু হবে। আর বিজ্ঞানের বইগুলো চার রংয়ের হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ