শিক্ষা

ভর্তি ফি কমানো হলো নবিপ্রবিতে

ভর্তি ফি কমানো হলো নবিপ্রবিতে
ভর্তি ফি কমানো হলো নবিপ্রবিতে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কমিয়ে আনা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি।

মঙ্গলবার সকাল থেকে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক জানান, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ আগের ভর্তি ফি থেকে ৬ হাজার ৯০০ টাকা কমিয়ে এনেছে। এই টাকা ভর্তুকি দেবে কর্তৃপক্ষ নিজে।

প্রথম দিন রোববার ভর্তি হওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, ভর্তি ফি কমিয়ে আনায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এর আগে ভর্তি ফি কমানোসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গতকাল দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম চলার সময় ''বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী মিলনায়তনের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ