শিক্ষা

ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে (২০১৭-২০১৮) শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ক্লাস ২০১৮ সালের ১৪ জানুয়ারি থেকে শুরু হবে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ সময় সাত কলেজ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে মোট ১৯ হাজার ৬০৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭০৫ জন। বিজ্ঞান ইউনিটের অধীনে ২০ হাজার ৩৩১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৭৫২ জন। বাণিজ্য ইউনিটের অধীনে মোট ১৮ হাজার ৩১৫জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ