শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাটোরে প্রথম শ্রেণির পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁস
প্রশ্নপত্র ফাঁস

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাটোর সদর উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির গণিত পরীক্ষা বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষাও।

সদর উপজেলার ১০২টি সরকারি ও ১১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা চলছিল। আজ ছিলো গণিত পরীক্ষা। প্রথমার্ধে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা সমাপ্ত হয়। এর পরেই স্থানীয়দের থেকে আগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও চতুর্থ শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। তিনি উপজেলার সবকটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির গণিত পরীক্ষা বাতিল করেন। সেই সঙ্গে চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

এ ঘটনায় জেলা প্রশাসক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ