ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় সাবেক সহকারি প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকাল থেকে অবরোধকারিরা মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় ক্যাম্পাস থেকে শহরগামী কোনো বাস ছাড়েনি। ফলে অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি।
শহর থেকে ক্যাম্পাসগামী সকালের শাটল ট্রেনও নগরীর ঝাউতলা স্টেশনে আটকে দেওয়ায় তা ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি।
সমাজতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপককে কারাগারে পাঠানোর পর সোমবার দুপুরের পর থেকে ক্যাম্পাসে অবরোধ দিয়ে ধর্মঘট শুরু করে ছাত্রলীগের একাংশ।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন দিয়াজ হত্যা মামলার আসামিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: