শিক্ষা

চবির ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু অবরোধ প্রত্যাহারের এ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়।

সভাপতি আলমগীর টিপু সাংবাদিকদের বলেন, ‘উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন একইসঙ্গে তিনি আমাদের জানিয়েছেন, মামলার চার্জশিট হওয়ার আগে একজন শিক্ষককে হেয় করা যৌক্তিক হয়নি।

এসময় শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে মুক্তির দাবিতে টিপু নানামুখী কর্মসূচি ঘোষণা করেন।

টিপু বলেন, ‘২০ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ২১ ডিসেম্বর মানববন্ধন ও সমাবেশ ও ২৫ ডিসেম্বর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দেওয়া হবে।’ এছাড়া ২৭ তারিখে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করবেন বলেও জানান তিনি।

দিয়াজ হত্যা মামলায় সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ওই দিন বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক অবরোধের ডাক দেন টিপুর অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। এর অংশ হিসেবে আজ (মঙ্গলবার) তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল করেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ