শিক্ষা

জেএসসি-জেডিসির ফল প্রকাশের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত
জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের পর বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে রাজধানীর ভালো ফলাফল করা স্কুলগুলোর শিক্ষার্থীরা।

শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্মলিত চেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সবাই। তবে ফলাফল ভাল হলেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবক-শিক্ষার্থীরা।

পরীক্ষার ফলাফল হাতে পেয়ে এভাবেই আনন্দ-উচ্ছাসে মেতে ওঠে ভিকারুননিসা নুন স্কুল অ্যাণ্ড কলেজের শিক্ষার্থীরা। এবার প্রতিষ্ঠানটি থেকে পিইসি ও জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ৯৯ শতাংশ পরিক্ষার্থী পাস করেছে। আনন্দের মাত্রাটা তাই একটু বেশিই।

তবে রেজাল্ট ভালো হলেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আনন্দের মাঝে দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জন্য।

অভিবাবকরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কোনোভাবেই সুখকর নয়।

আর এবার যারা ভালো ফলাফল করেনি, ভেঙ্গে না পড়ে তাদের আরো মনযোগ দিয়ে লেখাপড়া করতে বললেন ভিকারুননিসা নুন স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

এদিকে, রাজধানীর বাইরে অন্যান্য জেলার স্কুলগুলোতেও ছিল ফলফল ঘোষণার পর শিক্ষার্থীদের উল্লাস। ভাল ফলাফলে খুশি শিক্ষার্থী-অভিবাবক- শিক্ষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ