শিক্ষা

দেশজুড়ে চলছে বই উৎসব

ভাল মানুষ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

 বই উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বই উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে বই উৎসব ২০১৮ শিক্ষাবর্ষ।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে এ বই তুলে দেয়া হচ্ছে।

সোমবার সকালে প্রতিবছরের মতো এবারো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সকালে আজিমপুর গভর্নমেন্ট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষা, জ্ঞান বা প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থেকে নয় সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধে ভাল মানুষ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে।

আর এ দায়িত্ব পালনে শিক্ষকদের প্রতি দিক নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত দিনের পাঠ্যবইয়ে ভুল ভ্রান্তি সংশোধন করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরনের উদ্যোগ নিয়েছে সরকার।

এবছর প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীকে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিনামূল্যে দেয়া হচ্ছে।

যেদিকে চোখ যায় সেদিকে শুধু রং বেরং ব্যানার, ফেস্টুন আর বর্ণিল সাজ সাজ উৎসবের আমেজ।

সকাল থেকেই আজিমপুর গভর্নমেন্ট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাজারো শিক্ষার্থীদের এ জড়ো হওয়া। বছরের প্রথম দিনে নতুন বই নিতেই এ সমাবেশ।

বিশ্বের খুব কম দেশেই এমন ঘটা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার আয়োজন ২০০৯ সালে বর্তমান সরকারই শুরু করে। সে ধারাবাহিকতায় এবারো এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু জ্ঞান বা প্রযুক্তি দিয়েই নয় সততা, নৈতিক শিক্ষা সর্বোপরি একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আগামী প্রজন্মকে। আর সে দায়িত্ব মনযোগ দিয়ে পালন করতে হবে শিক্ষকদের।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাখাতকে এগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে সরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ব্রেইল পদ্ধতিতে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য তাদের ভাষায়ও পাঠ্যবই প্রণয়ন ও মুদ্রণ করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বিগত দিনের ভুল ভ্রান্তি সংশোধন করা হচ্ছে। পাঠ্যবই আধুনিকিকরণ করা হচ্ছে। এরপর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী।

নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। তবে পাঠ্যবইয়ে ভুল দেখতে চায় না তারা।

এবছর বিভিন্ন স্তরের ৪কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই বিতরণ করা হবে।

রাজধানীর কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের প্রাথমিক ও মাধ্যমিকে স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব পালিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতবারের চেয়ে এবার ১০লাখ ৭০ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী বেড়েছে ফলে এবার ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বই বেশি ছাপানো হয়েছে।

এবারই প্রথমবারের মতো প্রাথমিক স্তরের পাঁচটি ভিন্নজাতি গোষ্ঠী চাকমা, মারমা, গারো, সাঁওতাল ও ত্রিপুরার শিক্ষার্থীদের জন্য মাতৃভাষায় বই ছাপানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ