শিক্ষা

দক্ষ মানব সম্পদ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই: মোস্তাফিজুর

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

উন্নত সমৃদ্ধ দেশ গঠনে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে এটি করা সম্ভব নয় এরজন্য শিক্ষক-অভিবাবকসহ সংশ্লিষ্ট সকলকেই এগিয়ে আসতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অন্যদিকে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-অভিবাবকরা।

নতুন বছর, নতুন বই। সীমাহীন আনন্দ আর বাধভাঙা উল্লাস। নতুন বছরে নতুন বই পেয়ে ছোট্ট শিক্ষার্থীদের চোখেমুখে খুশির ঝিলিক। প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিনটিতেই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।

বছরের প্রথমেই বই হাতে পাওয়ায় সন্তুষ্ট অভিবাবকরাও।

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দক্ষ মানব সম্পদের প্রয়োজন এর জন্য গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মন্ত্রী।

মোস্তাফিজুর রহমান বলেন, গুণগত শিক্ষা বাড়ানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

এ বছর প্রায় আড়াই কোটি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বাংলা ও ইংরেজি সংস্করণ মিলিয়ে মোট ১০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৪৮০টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ৩৪ লাখ ১১ হাজার ৮২৪টি বই এবং অনুশীলন খাতা বিতরণ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ