শিক্ষা

আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা

আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা
আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা

বেতন-ভাতার দাবি পূরণ না হলে নন-এমপিও ভূক্ত শিক্ষকরা আমরণ অনশন চালিয়ে যাবেন— জানিয়ে শিক্ষকরা বলেন, বেতন না পেয়ে নিদারুণ কষ্টে চলছে তাদের জীবন। জাতীয় প্রেসক্লাবের অবস্থান ধর্মঘটের পর চলমান আমরণ অনশন কর্মসূচিতে কমপক্ষে ১০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

বেতন-ভাতার দাবিতে ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশনের সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করছেন। ৩০ ডিসেম্বর থেকে তারা শুরু করেন আমরণ অনশন।

শীতের মধ্যে খোলা আকাশের নিচে সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন— উল্লেখ করে শিক্ষকরা বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে পিছিয়ে নেই।

তবে শিক্ষক-কর্মচারিদের সঙ্গে এ বৈষম্য কেন? প্রশ্ন রাখেন অনশনরত শিক্ষকরা।

এদিকে, নতুন বছরে স্কুলগুলোতে এসেছে নতুন বই, শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এ অবস্থায় শিক্ষকদের এই আন্দোলন শিক্ষা ব্যবস্থাকে ব্যহত করতে পারে বলে মনে করছেন অনেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ