শিক্ষা

এ মাসেই ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি

এ মাসেই ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি
এ মাসেই ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি

এ মাসেই ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

জানা গেছে, আগামী সপ্তাহে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল তৈরির কাজ শুরু হবে। ফেব্রুয়ারিতে এ বিসিএসের ফলাফল প্রকাশ হতে পারে।

৩৯তম বিসিএসের অগ্রগতির বিষয়ে পিএসসি সূত্র জানায়, এটি হবে চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস—এতে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে।

এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আইনের কিছু সংশোধন করতে হবে—এজন্য প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৩৯তম বিসিএসের বিষয়টি সচিব কমিটিতে গিয়েছে সেখান থেকে হয়তো দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আসবে। সেটি হলেই আমরা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।

এ মাসের মধ্যেই হয়তো ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে বলে জানান তিনি।

গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৩৮তম প্রিলিমিনারির ফলাফল তৈরির কাজ আগামী সপ্তাহে শুরু হতে পারে— এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এই বিসিএসের ফলাফল প্রকাশ হতে পারে।

৩৮ ও ৩৯তম বিসিএসের পাশাপাশি ৩৬তম বিসিএসের নন–ক্যাডারদের নিয়োগ ও ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেয়ার কাজ করছে পিএসসি। সব মিলে বর্তমানে চারটি বিসিএস নিয়ে কাজ চলছে পিএসসিতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ