শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

শিক্ষকদের অনশন অব্যাহত
শিক্ষকদের অনশন অব্যাহত

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। এ পর্যন্ত ৯০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষক নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তারা ঘরে ফিরে যাবেন না। ২৬ ডিসেম্বর থেকে পাঁচদিন টানা অবস্থান কর্মসূচি শেষে গত ৩১ ডিসেম্বর শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশন শুরু করেন।

স্যালাইন নিয়েও আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেকে। ধীরে ধীরে দেশের বিভিন্ন স্কুল থেকে আরো শিক্ষক-কর্মচারি আন্দোলনে এসে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, শিক্ষকদের এ অনশনে সংহতি জানিয়েছেন বাম রাজনৈতিক দলের পাশাপাশি বিশিষ্ট জনেরা।

গত ২৬ ডিসেম্বর থেকে স্বীকৃতপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থার কর্মসূচি পালন করেছেন।

প্রসঙ্গত: সরকার স্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতেই এ আন্দোলন।

স্বীকৃতি পেলেও নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না। সারাদেশে এমন নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি।

এসব শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৭৫ থেকে ৮০ হাজার। বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় সাড়ে ২৬ হাজার। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৪ লাখের বেশি। সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ