ঢাকা বিশ্ববিদ্যালয়ে-ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ায় ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)।
বৃহস্পতিবার সকালে পরিষদের বৈঠকের এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।
তিনি বলেন, সিন্ডিকেটের সভায় এ সুপারিশ কার্যকর করা হবে।
বিভিন্ন বিভাগের এ ১৫ শিক্ষার্থী ২০১৬ সালে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, শৃঙ্খলা পরিষদের সুপারিশই চূড়ান্ত— এটা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
তিনি আরো বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানের এ ১৫ জনের জালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়া গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: