শিক্ষা

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিওদের অনশন স্থগিত

নন-এমপিওদের অনশন স্থগিত
নন-এমপিওদের অনশন স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর নন–এমপিও শিক্ষকেরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান কথা বলে এ আশ্বাসের কথা জানান। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এ সময় শিক্ষকরা বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্তির জন্য কাজ শুরু হয়েছে বলে জানানোর পর অনশণ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকেরা তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তারা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

এমপিওভুক্তির দাবিতে নন–এমপিও শিক্ষকেরা গত রোববার থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি চালিয়ে আসছেন।

এদিকে, এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও স্কুলের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের আমরণ অনশন শুক্রবার ষষ্ঠ দিন চলে। এ সময় আন্দোলনের সঙ্গে সংহতি জানায় কয়েকটি রাজনৈতিক দল, সংগঠন ও বিশিষ্ট জনেরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ