শিক্ষা

ছাত্রলীগের ধর্মঘটে অচল সিলেটের দুই কলেজ

ছাত্রলীগের ধর্মঘটে অচল সিলেটের দুই কলেজ
ছাত্রলীগের ধর্মঘটে অচল সিলেটের দুই কলেজ

সিলেটে ছাত্রলীগকর্মী তানিম খান হত্যার পর ছাত্রলীগকর্মীদের বিক্ষোভের মুখে সিলেট সরকারি কলেজ ও এমসি কলেজের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছাত্রলীগ কর্মীরা সিলেট সরকারি কলেজের সামনে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আর সকাল থেকে পাশাপাশি অবস্থিত সিলেট সরকারি কলেজ ও এমসি কলেজে ধর্মঘট ঘোষণা করে বেনামে কিছু লিফলেট ছাড়ানো হয়।

ধর্মঘট সম্পর্কে এমসি কলেজের অধ্যক্ষ নিতাইচন্দ্র চন্দ বলেন, সোমবার ছাত্ররা কলেজে ধর্মঘট ডাকায় কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এমএ ওয়াহাব বলেন, ছাত্রলীগকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। তানিম হত্যায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এদিকে, সিলেট সরকারি কলেজে গিয়েও সবকিছু বন্ধ দেখা গেছে।

প্রসঙ্গত, রোববার রাতে টিলাগড় এলাকায় প্রতিপক্ষের হামলায় সিলেট সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী তামিম খানকে কুপিয়ে হত্যা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ