শিক্ষা

তীব্র শীতের মধ্যে আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা

তীব্র শীতের মধ্যে আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা
তীব্র শীতের মধ্যে আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা

নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচির ২য় দিন পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা।

গতকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সোমবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সমিতির মহাসচিব মোখলেছুর রহমান এ কর্মসূচি পালন করার কথা জানান।

গত ১ জানুয়ারি থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সমিতির মহাসচিব মোখলেছুর রহমান আরো বলেন, লাগাতার কর্মসূচি পালনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে মাদ্রাসা শিক্ষকরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবেন না।

প্রসঙ্গত, দেশে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ১৮ হাজার ১৯৪টি—তবে চালু আছে ১০ হাজারের মতো, এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। তবে এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে ভাতা পান—এর মধ্যে প্রধান শিক্ষকরা পান মাসে আড়াই হাজার টাকা ও সহকারী শিক্ষকরা ২ হাজার ৩০০ টাকা।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর নন এমপিও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান কথা বলে এ আশ্বাসের কথা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ