বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সফল গল্প কীভাবে অন্যান্য দেশে প্রয়োগ করা যায় এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি সে চেষ্টা করবে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্যাংকটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ।
সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি জানান, এডিবির প্রেসিডেন্ট ঢাকায় আসছেন ২৬ ফেব্রুয়ারি ওইসময় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সফলতার গল্পগুলো পৃথিবীর অন্যান্য দেশে কীভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে জানান হবে।
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে এ কথা জানিয়ে কান্ট্রি ডিরেক্টর প্রশংসা করে বলেন, বাংলাদেশে এডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: