শিক্ষা

আমরণ অনশন কর্মসূচির পঞ্চম দিনে শিক্ষকরা

আমরণ অনশন কর্মসূচির পঞ্চম দিনে শিক্ষকরা
আমরণ অনশন কর্মসূচির পঞ্চম দিনে শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মাচারিদের আমরণ অনশন কর্মসূচির শুক্রবার পঞ্চম দিন চলছে। দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতারা।

সাধারণ শিক্ষকরা বলছেন, সরকারি শিক্ষকদের মত একই শিক্ষা কার্যক্রম পরিচালনার পরও বেতন বৈষম্য আকাশ-পাতাল। তাই তারা আন্দোলনে নেমেছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মকর্ত-কর্মচারিরা।

পাঁচ দিন অবস্থান কর্মসূচির পর ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে যান তারা। পঞ্চম দিনে গড়িয়েছে এটি।

সাধারণ শিক্ষকরা বলছেন, এমপিওভুক্তির পরও সরকারি শিক্ষকদের সঙ্গে বেতনের বৈষম রয়ে গেছে। যে বেতন পান তারা তাতে সংসার চালানো কঠিন বলেও জানান তারা।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতারা বলেন, এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের প্রায় ২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা। এটি একটি যৌক্তিক দাবি। তাই প্রধানমন্ত্রীর আশ্বাসের পর বাড়ি ফিরে যাবেন তারা।

কয়েকদিন আগেই এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করেন ননএমপিও শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারিরা। এরপর ইবতেদিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও আন্দোলনে নামেন। তারা সবাই প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন স্থগিত করে ফিরে যান কর্মস্থলে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ