শিক্ষা

ঢাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট ২৯ জানুয়ারি

ঢাবিতে শিক্ষার্থীদের সমাবেশ
ঢাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ঢাকা বিশ্বিবিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি ও আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রত্যাহারসহ চার দফা দাবিতে আগামী ২৯ জানুয়ারি সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার পরিবেশ ধ্বংসের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদেশে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী ব্যানারে এ সমাবেশ চলছে।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের নামে বিশ্ববিদ্যালয়ে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ